বিএনপি মন্ত্রিপরিষদও গঠন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:২৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি মন্ত্রিপরিষদও গঠন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, অক্টোবর ২৯, ২০২২ ৬:১২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, অক্টোবর ২৯, ২০২২ ৬:১২ অপরাহ্ণ

 

আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানোর পরিকল্পনা করে বিএনপি মন্ত্রিপরিষদও গঠন করেছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান (কামাল)। আজ শনিবার ঢাকা জেলা আওয়ামী লীগের সপ্তম ত্রিবার্ষিক সম্মেলনে যোগ দিয়ে তিনি এ কথা বলেছেন।

রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্য মেলার মাঠে সম্মেলনে বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কিছুদিন ধরে শুনছি ১০ ডিসেম্বর তারা (বিএনপি) ঢাকা দখল করবে, আমাদের তাড়িয়ে দেবে। আমরা শুনছি, তারা ডিক্লিয়ার করে নাই। আমরা শুনছি, তারা মন্ত্রিপরিষদও গঠন করে ফেলেছে।’

আওয়ামী লীগ সব সময় জনগণকে নিয়ে চলে দাবি করে আসাদুজ্জামান খান বলেছেন, এ দেশের জনগণ ভুল করবে না। তারা আবারও ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করবে।

ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে লাখো মানুষের ঢল নেমেছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আজকে বাংলাদেশের এমন কোনো জায়গা নেই, যেখানে আওয়ামী লীগ সুপ্রতিষ্ঠিত নাই। সারা বাংলাদেশের মানুষ মনে করে, যত দিন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ চলবে, তত দিন দেশ আলোকিত থাকবে।’

নেতা–কর্মীদের প্রতি ঐক্যের ডাক দিয়ে আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান খান বলেন, ‘সবাই আমরা একসঙ্গে চলব। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা আবারও প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ