১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশে জনগণের মহাসমুদ্রের সম্মিলন ঘটবে: যুবদল সভাপতি - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:১০, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশে জনগণের মহাসমুদ্রের সম্মিলন ঘটবে: যুবদল সভাপতি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, অক্টোবর ২৯, ২০২২ ৯:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, অক্টোবর ২৯, ২০২২ ৯:৩৬ অপরাহ্ণ

 

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন, ‘দেশ এখন এক ক্রান্তিকাল অতিক্রম করছে। লুটপাট আর দুর্নীতিতে নিমজ্জিত সরকার দেশকে দুর্ভিক্ষের দিকে টেনে নিয়ে যাচ্ছে। চারদিকে হাহাকার চলছে। জনগণ আর এই অপশাসনের ভার বইতে পারছে না। এই অবস্থা থেকে মুক্তি পেতে আগামী ১০ ডিসেম্বর ঢাকায় যে মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে সেই সমাবেশে জনগণের মহাসমুদ্রের সম্মিলন ঘটবে। সেখান থেকেই দেশের ভাগ্য নির্ধারণের বার্তা দেওয়া হবে।’

শনিবার ঢাকা মহানগর দক্ষিণের সবুজবাগ, খিলগাঁও, মতিঝিল ও শাহজাহানপুর থানা বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোর যৌথ কর্মীসভায় তিনি এসব কথা বলেন। দলকে সুসংগঠিত করার লক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণের ২৪টি থানা বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোকে নিয়ে এই যৌথ কর্মীসভা করার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তারই অংশ হিসেবে সবুজবাগ, খিলগাঁও, মতিঝিল ও শাহজাহানপুর থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়। পর্যায়ক্রমে অন্যান্য থানা শাখাতেও কর্মীসভা অনুষ্ঠিত হবে।

টুকু বলেন, ‘এই সরকার দেশের সকল অর্জন খেয়ে ফেলেছে। এখন রিজার্ভ গিলে ফেলেছে। আর কয়েকদিন ক্ষমতায় থাকলে পুরো দেশটাকে খেয়ে ফেলবে। দেশের অস্তিত্ব আর রাখবে না এই সরকার। তাই এখনই সময়- তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এই সবখেকো সরকারকে সরাতে হবে। এজন্য সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে আসতে হবে। যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে।’

সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জ্যেষ্ঠ সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুর রশীদ হাবিব, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক ইউনুস মৃধা, মোশারফ হোসেন খোকন, হারুনুর রশীদ হারুন, এস কে সিকান্দার কাদির, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক গোলাম মাওলা শাহীন, সদস্য সচিব খন্দকার এনামুল হক, শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব বদরুল আলম সবুজ, ছাত্রদল ঢাকা মহানগর পূর্বের আহ্বায়ক খালিদ হাসান জ্যাকি, সদস্য সচিব আল আমিন, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নেতা গোলাম হোসেন, জামিলুর রহমান নয়ন, ফজলে রুবাইয়াত পাপ্পু, খালিদ সাইফুল্লাহ রাজন সহ থানা এবং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ