কুমিল্লার চান্দিনা উপজেলার কাঠেরপুল এলাকায় বাসের ধাক্কায় নিহত ৪ - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:১০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কুমিল্লার চান্দিনা উপজেলার কাঠেরপুল এলাকায় বাসের ধাক্কায় নিহত ৪

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, অক্টোবর ৩১, ২০২২ ৭:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, অক্টোবর ৩১, ২০২২ ৭:৩১ অপরাহ্ণ

 

কুমিল্লার চান্দিনা উপজেলার কাঠেরপুল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরও ২ জনের অবস্থাও আশঙ্কাজনক।

সোমবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে ময়নামতি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন— দেবিদ্বার উপজেলার ছোটনা এলাকার বাবুলের ছেলে মো. হাবীব (২৮), চান্দিনার নাওতলা এলাকার খোকন মিয়ার মেয়ে তন্নী আক্তার (২০) এবং তন্নীর মেয়ে মুনতাহা (২), নিহত আরেকজনের নাম জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, আজ বেলা ১১টার দিকে মহাসড়কের কাঠেরপুল এলাকায় এক যাত্রীবাহী বাস অপর এক সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন মারা যান। এ সময় তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে একজন মারা যান। অন্য দুই জনের অবস্থাও আশঙ্কাজনক। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ