বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:০৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ১, ২০২২ ২:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ১, ২০২২ ২:৫৪ অপরাহ্ণ

 

রাজধানীর আরামবাগ এলাকায় পোশাকশ্রমিকেরা সড়ক অবরোধ করেছেন। মঙ্গলবার (১ নভেম্বর) সকাল আটটায় সড়ক অবরোধ শুরু করেন পোশাকশ্রমিকেরা। তাদের দাবি, পোশাকমালিকেরা বেতন-ভাতা পরিশোধ না করেই কারখানা সরিয়ে নিচ্ছেন।

কমলাপুরের একটি পোশাক কারখানা রাজধানীর উত্তরখানে যাচ্ছে। কিন্তু শ্রমিকেরা বলছেন, তাদের বেতন-ভাতা পরিশোধ না করেই পোশাক কারখানাটি চলে যাচ্ছে। বেতন–ভাতা না দেওয়ায় পোশাকশ্রমিকেরা পথে নেমেছেন। বেতন পরিশোধের দাবিতে সকাল আটটায় হাজারো শ্রমিক কমলাপুর রেলস্টেশনের পাশে বিআরটিসির বাস ডিপোর সামনে বিক্ষোভ শুরু করেন।

শ্রমিকেরা লাইনে দাঁড়িয়ে দাবিদাওয়া জানাচ্ছেন। রাজধানীর কমলাপুরের পাশে বিআরটিসি বাস ডিপো থেকে নটর ডেম কলেজ পর্যন্ত এক পাশে দাঁড়িয়ে শ্রমিকেরা অবরোধ করছেন।

পুলিশের মতিঝিল জোনের সহকারী কমিশনার আবুল হাসান বলেন, শ্রমিকদের দাবি, তাদের বেতন-ভাতা পরিশোধ না করেই পোশাক কারখানাটি চলে যাচ্ছে। তারা পথে নেমেছেন বেতন–ভাতা পরিশোধের দাবিতে। এতে রাজধানীর কমলাপুর বিআরটিসি বাস ডিপো থেকে নটর ডেম কলেজ পর্যন্ত এক পাশে সীমিত আকারে যান চলছে। সমস্যা সমাধানের চেষ্টা চলছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ