ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:১২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ৩, ২০২২ ৫:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ৩, ২০২২ ৫:৩৮ অপরাহ্ণ

 

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান ও তার সহধর্মিণী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডাঃ জুবাইদা রহমান এর বিরুদ্ধে দুদকের করা মিথ্যা,ভিত্তিহীন ও ব্যানোয়াট মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে,কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আজ বৃহস্পতিবার (০৩ নভেম্বর) সকালে আশুলিয়া থানার কাটগড়া বাজার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে কাটুরিয়া বাসস্ট্যান্ডে শেষ হয়।

ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুর রহমান বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভির সঞ্চালনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত মিছিলে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক ইলিম মোহাম্মদ নাজমুল হোসেন, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি সোহেল খান, জহিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক বদরুল আলম সুমন, আব্দুল মালেক।

আরো ছিলেন আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডঃ জিল্লুর রহমান, সদস্য সচিব আব্দুল হামিদ, যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম নান্নু, যুগ্ম আহবায়ক আবু হানিফ রানা, সাভার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাফেজ দেলোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক আরিফুর রহমান ঝলক, সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল্লাহ ইউসুফ, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন মাতবর, ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাশেদুল ইসলাম রাজু, যুগ্ম আহবায়ক পারভেজ পাঠান, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সৈয়দ আরিফ, বাবুল হোসেন, শফিকুল ইসলাম শফিক, মোক্তার হোসেন, সাভার থানার যুগ্ম আহবায়ক গোলাম রাব্বানী, সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সুমন মিয়া, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দল নেতা আসলাম, তানিম ইকবাল, রাসেল, লোকমান হোসেন, মোজাম্মেল, জেহের আলী, সাজু প্রমূখ।

ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভি বলেন, যদি অনতিবিলম্বে দেশনায়ক তারেক রহমান ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসক ডাঃ জুবাইদা রহমানের বিরুদ্ধে যে ষড়যন্ত্র মূলক গ্রেফতারী পরোয়ানা জারি করেছে, তা প্রত্যাহার না করা হলে আগামীতে জণগণ কে সাথে নিয়ে দূর্বার গণ আন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন ঘটানো হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ