বিতর্কিত সেই প্রশ্নপত্রটি প্রণয়নকারী ও পরিশোধনকারীদের চিহ্নিত - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:২৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিতর্কিত সেই প্রশ্নপত্রটি প্রণয়নকারী ও পরিশোধনকারীদের চিহ্নিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ৮, ২০২২ ২:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ৮, ২০২২ ২:৪৩ অপরাহ্ণ

 

ঢাকা শিক্ষা বোর্ডের এইচএসসির বাংলা প্রথম পত্রের বিতর্কিত সেই প্রশ্নপত্রটি প্রণয়নকারী ও পরিশোধনকারীদের চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা বোর্ড।

ঢাকা শিক্ষা বোর্ড সূত্র জানায়, বিতর্কিত সেই প্রশ্নপত্রটি প্রণয়ন করেন ঝিনাইদহের মহেশপুরের ডা. সাইফুল ইসলাম ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক প্রশান্ত কুমার পাল।

আর প্রশ্নপত্রটি পরিশোধন করেন নড়াইলের সরকারি ভিক্টোরিয়া কলেজের সহযোগী অধ্যাপক সৈয়দ তাজউদ্দিন শাওন, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মো. শফিকুর রহমান, নড়াইলের মির্জাপুর ইউনাইটেড কলেজের সহকারী অধ্যাপক শ্যামল কুমার ঘোষ ও কুষ্টিয়ার ভেড়ামারা আদর্শ কলেজের সহকারী অধ্যাপক মো. রেজাউল করিম।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, বিতর্কিত প্রশ্ন প্রণয়নকারী ও পরিশোধনকারীদের চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ