লালমনিরহাটে সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৩৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

লালমনিরহাটে সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, নভেম্বর ৯, ২০২২ ২:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, নভেম্বর ৯, ২০২২ ২:১৮ অপরাহ্ণ

 

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের লোহাকুচি সীমান্তে বিএসএফের গুলিতে দুজন বাংলাদেশির নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (৯ নভেম্বর) সকালে ওই সীমান্তের ৯২১-২২নং পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের মহিষতুলি গ্রামের সানোয়ার হোসেনের ছেলে ওয়াসকুরুনী (৩২) ও একই এলাকার ঝাড়িরঝাড় গ্রামের সাদেক আলীর ছেলে আয়নাল হক (৩০)।

স্থানীয়রা জানান, বুধবার ভোরে ভারতীয় গরু ব্যবসায়ীদের সহায়তায় কয়েকজন বাংলাদেশি লোহাকুচি সীমান্তে গরু পারাপার করতে যান। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ৭৫ ব্যাটালিয়নের কৈমারী বটফর ক্যাম্পের সদস্যরা গুলি ছুড়লে আনোয়ার ও ওয়াসকুরুনি মারা যান।

ভেলাবাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য জমসের আলী জানান, বুধবার ভোরে ওই সীমান্তে কিছু লোক গরু পারাপার করতে গেলে তাদের লক্ষ্য করে বিএসএফ গুলি চালায়। এ সময় গুলিতে দুজন মারা যান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ