গণসমাবেশের মাঠেই জুমার নামাজ আদায় করলেন বিএনপি নেতাকর্মীরা - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:০৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গণসমাবেশের মাঠেই জুমার নামাজ আদায় করলেন বিএনপি নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, নভেম্বর ১১, ২০২২ ৩:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, নভেম্বর ১১, ২০২২ ৩:২৪ অপরাহ্ণ

 

ফরিদপুর বিভাগীয় গণসমাবেশের মাঠেই জুমার নামাজ আদায় করলেন বিভিন্ন জেলা থেকে আগত বিএনপির নেতাকর্মীরা। আগামীকাল শনিবার ফরিদপুরের কোমরপুর স্কুল মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশ হবে।

বৃহস্পতিবার থেকেই ফরিদপুরসহ আশপাশ জেলাগুলো থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে থাকেন। রাতে তারা এ মাঠেই অবস্থান করেন। শুক্রবার সকালে মঞ্চ থেকেই মাঠে নামাজ পড়ার ঘোষণা দেওয়া হয়।

শুক্রবার দুপুরে কুমোরপুর স্কুল মসজিদ ও মাঠে নামাজের আয়োজন করা হয়। কয়েক হাজার নেতাকর্মী এই নামাজে অংশগ্রহণ করেন।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভাগীয় ও বড় শহরে গণসমাবেশ করছে বিএনপি। এরই ধারাবাহিকতায় আগামীকাল শনিবার ফরিদপুরে দলের গণসমাবেশ হওয়ার কথা রয়েছে। এর আগে বরিশাল, খুলনা ও ময়মনসিংহের মতো এখানেও বিএনপির নেতাকর্মীরা যাতে সমাবেশে না আসতে পারেন সেজন্য বিভিন্ন রকমা বাধা সৃষ্টি করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ