ফরিদপুরের মঞ্চেও খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য ২টি চেয়ার - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:০২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ফরিদপুরের মঞ্চেও খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য ২টি চেয়ার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, নভেম্বর ১২, ২০২২ ৩:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, নভেম্বর ১২, ২০২২ ৩:৫৪ অপরাহ্ণ

 

দেশের অন্যান্য বিভাগীয় গণসমাবেশের মতো দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশের মঞ্চেও দু’টি চেয়ার রাখা হয়েছে।

মঞ্চে প্রধান অতিথির চেয়ারের পাশেই খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সম্বলিত এ দু’টি চেয়ার রাখা হয়েছে।

চলমান বিভাগীয় গণসমাবেশ কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে অনুষ্ঠিত হচ্ছে ষষ্ঠ বিভাগীয় গণসমাবেশ।

গণসমাবেশ সকাল ১১টা থেকে শুরু হয়। দুপুরে সমাবেশ মঞ্চে যোগ দেন প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার দুপুর পৌনে ২টার দিকে তিনি মঞ্চে আরোহন করেন। তার সাথে গণসমাবেশ মঞ্চে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ