জনগণের সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, নভেম্বর ১২, ২০২২ ৬:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, নভেম্বর ১২, ২০২২ ৬:১৮ অপরাহ্ণ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জনগণের সঙ্গে আওয়ামী লীগ সরকারের কোনো সম্পর্ক নেই। তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।’
তিনি বলেন, ‘আজকে দেশের আলেম-ওলামাদেরকে পর্যন্ত তারা হয়রানি করছে। মিথ্যা মামলায় আসামি করে তাদেরকে জেলে পাঠাচ্ছে। তাদেরকে জামিনও দিচ্ছে না।’
শনিবার বিকেলে ফরিদপুরের কোমরপুর আবদুল আজিজ ইনস্টিটিউশন মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশে এ সব কথা বলেন তিনি।
ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ নেতাকর্মীরা বলেছে- টাকা কি আমরা চিবিয়ে খেয়ে ফেলেছি? টাকা আপনারা চিবিয়ে খাননি, আপনারা গিলে খেয়ে ফেলেছেন। আপনারা রিজার্ভ গিলে খেয়ে ফেলেছেন।’
জনতার আওয়াজ/আ আ