নৌ পুলিশের জন্য জায়গা বরাদ্দ চান বাহিনী প্রধান - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:১৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নৌ পুলিশের জন্য জায়গা বরাদ্দ চান বাহিনী প্রধান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, নভেম্বর ১৪, ২০২২ ৬:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, নভেম্বর ১৪, ২০২২ ৬:৩১ অপরাহ্ণ

 

নৌ পুলিশের কর্ম পরিচালনার জন্য স্থায়ী জায়গা বরাদ্দ চেয়েছেন বাহিনী প্রধান অতিরিক্ত আইজিপি মো. শফিকুল ইসলাম। সোমবার (১৪ নভেম্বর) বিকেলে রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে নৌ পুলিশের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এ দাবি জানান তিনি।

নৌ পুলিশ প্রধান বলেন, এখন আমরা ভাড়া করা বাসায় থেকে অপারেশন পরিচালনা করছি। কিন্তু জাল, মাছ উদ্ধার করে নিয়ে আসলে, সেখানে বাড়িওয়ালা এবং আশেপাশের মানুষেরা অনেক বিরক্তিবোধ করেন। এটা স্বাভাবিক। কারণ অনেক সময় মাছ পঁচে যায়। আর জাল থেকেও একটা দুর্গন্ধ বের হয়ে থাকে। তাই আমাদের জায়গা দিলে প্রয়োজনে আমর টিনের ঘর করে হলেও সাচ্ছন্দ্যে কাজটা করতে পারবো।

আলোচনা সভার আগে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট নৌ পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। রাজারবাগ থেকে র‌্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজারবাগ পুলিশ লাইন্সে গিয়ে শেষ হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ