ঢাকায় সমাবেশের অনুমতির নিতে ডিএমপিতে বিএনপির প্রতিনিধি দল - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:২৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঢাকায় সমাবেশের অনুমতির নিতে ডিএমপিতে বিএনপির প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ১৫, ২০২২ ২:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ১৫, ২০২২ ২:০৭ অপরাহ্ণ

 

আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিভাগীয় গণসমাবেশের অনুমতি নিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের কার্যালয়ে গেছেন বিএনপি নেতারা।

আজ মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় বিএনপির নেতারা মিন্টো রোডের ডিএমপি কমিশনারের কার্যালয়ে প্রবেশ করেন।

বিএনপি নেতাদের মধ্যে রয়েছেন বিএনপি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আব্দুস সালাম, দক্ষিণের আহ্বায়ক আমান উল্লাহ আমান, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, প্রচার সম্পাদক ও বিএনপি মিডিয়া সেল সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বিএনপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সদস্য সচিব আমিনুল হক ও রফিকুল আলম মজনুসহ আরো কয়েকজন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, ধারাবাহিক বিভাগীয় গণসমাবেশের অংশ হিসেবে সর্বশেষ আগামী ১০ই ডিসেম্বর রাজধানীতে সমাবেশ করবে বিএনপি। সেই সমাবেশের ভেন্যু হিসেবে রাজধানীর নয়াপল্টনের বিএনপি কার্যালয়ের সামনের সড়কের অনুমতি চাইবে দলটি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ