খুলনায় নকশার বাইরে ভবন নির্মাণের খেলাপী অংশ ভেঙে দিলো কেএডিএ - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:২২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খুলনায় নকশার বাইরে ভবন নির্মাণের খেলাপী অংশ ভেঙে দিলো কেএডিএ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, নভেম্বর ১৬, ২০২২ ৩:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, নভেম্বর ১৬, ২০২২ ৩:০০ অপরাহ্ণ

 

ফকির শহিদুল ইসলাম,খুলনা
খুলনা মহাপরিকল্পনাধীন এলাকায় খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক মঙ্গলবার সকাল ১০টায় খুলনা জেলার খুলনা সদর থানার অর্ন্তগত বানিয়াখামার মৌজাধীন আর এস দাগ নং-২২৪৫২ (অংশ) এর উপর তন্ময় কুমার দাস ও অন্যান্য কর্তৃক অনুমোদিত নকশার খেলাপ করে ইমারতে অননুমোদিত উদ্ধর্¦মুখী সম্প্রসারণ করায় তা অপসারণ করা হয়। এরপর টুটপাড়া মৌজাধীন আর এস দাগ নং-১৪৩, ১৪৪ (অংশ) এর উপর প্রদ্যুৎ কুমার ভট্ট এবং আর এস দাগ নং-১৪৪ (অংশ) এর উপর মোঃ জাহাঙ্গীর হোসেন কর্তৃক খেলাপী নির্মাণ করায় খেলাপী অংশ ভেঙ্গে অপসারন করা হয়। উক্ত ভাঙ্গার কার্যক্রমে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের স্থায়ী সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) শবনম সাবা, অথরাইজড অফিসার জি এম মাসুদুর রহমান উপস্থিত ছিলেন। তাছাড়া কেডিএ’র ইমারত পরিদর্শকগণসহ বিভিন্ন স্তরের কর্মচারীগণ অংশগ্রহণ করেন, আইন শৃঙ্খলা রক্ষার জন্য সংশ্লিষ্ট থানার পুলিশ সদস্যগণ দায়িত্ব পালন করেন। পরিকল্পিত নগরায়নের স্বার্থে ভবিষ্যতেও এ ধরণের অননুমোদিত, খেলাপী ও অবৈধ নির্মাণ অপসারনের কার্যক্রম অব্যাহত থাকবে। তাই পরিকল্পিত খুলনা গড়ার প্রত্যয়ে ও ভবন মালিকগণের আর্থিক ক্ষয়ক্ষতি পরিহারের লক্ষ্যে নকশা অনুমোদন ব্যতীত ও নকশার ব্যতয় ঘটিয়ে এবং অবৈধ দখলদারিত্বের মাধ্যমে যে কোন নির্মাণ কাজ হতে বিরত থাকতে সকলকে উদাত্ত আহবান জানানো হচ্ছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ