ভোলায় ঢাকা প্রতিদিন প্রত্রিকার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:২৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভোলায় ঢাকা প্রতিদিন প্রত্রিকার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, নভেম্বর ১৬, ২০২২ ১০:২৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, নভেম্বর ১৬, ২০২২ ১০:২৮ অপরাহ্ণ

 

ভোলার চরফ্যাশনে র‌্যালী, কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে ঢাকা প্রতিদিন পত্রিকার ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১১ চরফ্যাশন অফিসার্স ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়।
চরফ্যাশন উপজেলা প্রতিনিধি কামরুজ্জাম্মান শাহীনের সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আল নোমান।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আল নোমান বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদ প্রকাশের মাধ্যমে ঢাকা প্রতিদিন পত্রিকার এগিয়ে যাবে এটাই প্রতাশা করেন তিনি।
অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন,চরফ্যাশন প্রেসক্লাবের সহ-সভাপতি ও যুগান্তর দক্ষিণ প্রতিনিধি এম আমির হোসেন, জনকন্ঠ প্রতিনিধি এ আর এম মামুন, প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক ও সমকাল প্রতিনিধি নোমান সিকদার, সাংবাদিক মাইন উদ্দিন জমাদার, সংবাদ সারা বেলা প্রতিনিধি হাসান লিটন, মানব কণ্ঠ প্রতিনিধি শাহাবুদ্দিন হাওলাদার, আজকের দর্পন প্রতিনিধি মামুন হোসাইন, খোলা কাগজ প্রতিনিধি রুবেল আশরাফুল, আলোকিত প্রতিদিন প্রতিনিধি ইসরাফিল নাইম প্রমুখ।
এছাড়াও চরফ্যাশনে কর্মরত সকল সাংবাদিক ও সুশিল সমাজের ব্যাক্তি বর্গরা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ