সিলেটে বিএনপির সমাবেশে মোবাইল চুরির হিড়িক!
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, নভেম্বর ১৮, ২০২২ ৬:০৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, নভেম্বর ১৮, ২০২২ ৬:০৬ অপরাহ্ণ

সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ উপলক্ষে নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। ইতোমধ্যে সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। এ সুযোগে বিএনপি নেতাকর্মীদের মোবাইল ও মানিব্যাগ চুরির ঘটনা ঘটেছে।
এ রিপোর্ট লিখা পর্যন্ত সমাবেশে প্রায় দুই ডজন মোবাইল খোয়া গেছে বলে খবর পাওয়া গেছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে এমন কোনো তথ্য নেই।
এ বিষয়ে শুক্রবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় সিলেট মহানগর পুলিশের ডিসি আজবাহার আলী শেখ বলেন- ‘এমন কোনো তথ্য আমাদের কাছে নেই। কেউ অভিযোগ করলে আমরা আইনগত ব্যবস্থা নেব।’
এরআগে বিএনপির যত গণসমাবেশ হয়েছে প্রায় প্রত্যেকটিতে মোবাইল চুরির ঘটনা ঘটেছে। কোথাও কোথাও চোরকেও ধরে ফেলেন উপস্থিত নেতাকর্মীরা।
প্রসঙ্গত, বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি, তত্ত্বাবধায়ক সরকার, সংসদ বিলুপ্ত ও সরকারের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে বিভিন্ন বিভাগে বিএনপি বিভাগীয় সমাবেশ করছে। ইতিমধ্যে কয়েকটি বিভাগ ও ফরিদপুর জেলায় গণসমাবেশ করেছে দলটি। তারই ধারাবাহিকতায় সিলেটেও আগামী শনিবার (১৯ নভেম্বর) গণসমাবেশ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে দলটি।
এদিন সিলেট সরকারি আলিয়া মাঠে অনুষ্ঠিতব্য গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমঙ্গীর।
শুক্রবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, মাঠের এক পাশে তৈরি করা হয়েছে মঞ্চ তৈরি। মাঠে চলছে মাইক টানানো হয়েছে এবং মাঠের দুই পাশে দুটি ‘বড় পর্দা’ লাগানো হয়েছে। মাঠে হাজারও বিভিন্ন স্থান থেকে আসা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। বেশকিছু নেতাকর্মী একেকজন একেক দায়িত্ব পালন করছেন। প্রত্যেকেই আছেন ফুরফুরে মেজাজে।
জনতার আওয়াজ/আ আ