সিলেটে বিএনপির সমাবেশ: ইন্টারনেট সেবা বন্ধ - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৩৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিলেটে বিএনপির সমাবেশ: ইন্টারনেট সেবা বন্ধ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, নভেম্বর ১৯, ২০২২ ২:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, নভেম্বর ১৯, ২০২২ ২:১৪ অপরাহ্ণ

 

সিলেটে বিএনপির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকে সক মোবাইল অপারেটরের উচ্চগতির ইন্টারনেট সেবা বন্ধ রায়েছে। এতে সংবাদ সংগ্রহ করতে আসা গণমাধ্যমকর্মীসহ নেতাকর্মী ভোগান্তিতে পড়েছেন।

সরেজমিনে দেখা যায়, সিলেট নগরীর জিন্দাবাজার, চৌহাট্টা আম্বরখানা, লামাবাজারসহ বেশ কয়েকটি এলাকা থেকে মিছিল সহকারে বিএনপির নেতাকর্মীরা দলে দলে স্লোগান দিয়ে আলিয়া মাঠে প্রবেশ করছেন।

সমাবেশে আসা সিলেট ছাত্রদলের নেতা কয়েস খান বলেন, ইন্টারনেট সংযোগ বন্ধ হওয়ায় অনেকেই বিপাকে পড়েছেন। ইন্টারনেট সংযোগের পাশাপাশি মোবাইল নেটওয়ার্কও বন্ধ রয়েছে। এত কিছু বন্ধ করেও জনসাগম ঠেকানো যায়নি।

সংবাদ সংগ্রহ করতে আসা বাংলা নিউজের সিনিয়র করেসপন্ডেন্ট নাসির উদ্দিন বলেন, সকাল থেকে সাংবাদিকদের জন্য নির্ধারিত জায়গায় বসে আছি। হঠাৎ করেই ইন্টারনেট ও মোবাইল সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় সংবাদ পাঠাতে পারছি না।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ