বাংলাদেশ এখন তলা বিহীন ঝুড়িতে প‌রি‌নত হ‌য়ে‌ছে : দুদু - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:১৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাংলাদেশ এখন তলা বিহীন ঝুড়িতে প‌রি‌নত হ‌য়ে‌ছে : দুদু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, নভেম্বর ১৯, ২০২২ ২:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, নভেম্বর ১৯, ২০২২ ২:৩৩ অপরাহ্ণ

 

‘বাংলাদেশ এখন তলা বিহীন ঝুড়িতে প‌রি‌নত হ‌য়ে‌ছে’ মন্তব‌্য ক‌রে‌ বিএনপির ভাইস চেয়ারম্যান ও ছাত্রদলের সাবেক সভাপতি শামসুজ্জামান দুদু ব‌লে‌ন, ‘বাংলাদেশ অর্থনৈতিকভাবে খুবই বিপদগ্রস্ত। এমন কোনো জি‌নিস নাই যে ৩০০ থে‌কে ৪০০ গুন দাম বা‌ড়ে‌নি। সব কিছু সাধারণ মানু‌ষের ক্রয় ক্ষমতার বা‌হি‌রে চ‌লে গে‌ছে।’

শনিবার (১৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী সংগ্রাম দলের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান ও তার সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমানের বিরুদ্ধে মিথ্যা গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং জ্বালানি ও নৃত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি ও আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে হত্যা এবং মিথ্যা মামলার প্রতিবাদে এ মানববন্ধ‌ন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শামসুজ্জামান দুদু বলেন, ‘বাংলাদেশকে সমৃদ্ধ করেছিল জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া। শিল্প, কৃষি, শিক্ষাসহ দেশের এমন কোনো ক্ষেত্র নাই যে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও জিয়াউর রহমান উন্নয়নের ছোঁয়া দেয়নি। অথচ বর্তমান দেশের অর্থনীতির অবস্থা এতটাই বিপর্যয় যে ব্যাংকগুলোতে সাধারণ এলসি লাগানো হয় সেই এলসি খোলার উদ্যোগ নিচ্ছে না। সরকারিভাবে প্রেস নোট জারি করে এই এলসি বন্ধ করে দিয়েছে।’

তিনি বলেন, ‘শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য সৃষ্টি হয়েছে। বিভিন্ন সংবাদপত্রে জানতে পেরেছি প্রশ্নপত্রের জন্য কাগজ নাই। ব্লাক বোর্ডে প্রশ্ন লিখে দিচ্ছে আর ছাত্রদের‌কে সেই প্রশ্নের উত্তর বাড়ি থেকে লিখে নিয়ে আসতে বলছে। এ এক ভয়াবহ চিত্র। শিক্ষা ক্ষেত্রে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমল থেকে প্রাইমারিতে বই খাতা কলম শিক্ষার উপক্রম ফ্রি দেওয়া হতো। এবার কাগজের অভাবে সব বন্ধ হয়ে গেছে।’

কৃষক দলের সাবেক এই আহ্বায়ক বলেন, ‘এমন কোনো নিত্য প্রয়োজনীয় দ্রব্য নাই যার দাম ৩০০ থেকে ৪০০ গুণ বাড়ে নাই। এসবের দাম সরকার বাড়াচ্ছে। সিন্ডিকেট যেমন আছে তেমনি সরকারের সিন্ডিকেটও এগুলোর দাম বাড়াচ্ছে। দেশের মানুষের জান মালের নিরাপত্তা নেই।’

তিনি বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজানো বিচারে আজ প্রায় চার বছর ধরে কারাগারে বন্দি করে রাখা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই অবিলম্বে তার মুক্তি দাবি জানাচ্ছি।’

দুদু বলেন, ‘বিএনপির বিভাগীয় ছয়টি সমাবেশ হয়েছে। আজ সিলেটে হচ্ছে। এ অবৈধ সরকার এসব সমা‌বে‌শে জনগণ যাতে কম হয় তার জন্য বাস লঞ্চসহ সবকিছু বন্ধ করে দিয়েছে। শুধু তাই নয় তথাকথিত বেরিকেট দিয়ে জনগণকে আটকানোর চেষ্টা করছে। তারপরেও জনগণকে তারা থামাতে পারেনি। সমা‌বেশ গু‌লো জনসমুদ্র প‌রি‌নিত হ‌য়ে‌ছে কোনো কোনো জায়গায় চার দিন ধরে সমাবেশ হয়েছে।’

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, ‘১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশ। এই সমাবেশে উত্তাল তরঙ্গর নেয় জনসমুদ্র পরিনিত হবে। জনগণ‌কে কোন ভা‌বে আটকা‌তে পার‌বে না।’

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ব‌লেন, ‘আমরা মনে করি এই সরকারের বিরুদ্ধে জনগণকে রাস্তায় নেমে আসতে হবে। এছাড়া এই স্বৈরতন্ত্রের হাত থেকে বাঁচার কোনো পথ আছে এটা আমরা মনে করি না। আমরা মনে করি জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই সরকারকে পদত্যাগ করাতে বাধ্য করতে পারি।’

আ‌য়োজক সংগঠ‌নের সভাপ‌তি এম এইচ মনিরের সভাপ‌তি‌ত্বে মানববন্ধ‌নে আরও উপ‌স্থিত ছি‌লেন জিনাফ এর সভাপ‌তি মিয়া মো. আনোয়ার, সাবেক শাহবাগ থানা কৃষক দলের সহ-সভাপতি শাহজাহান মিয়া সম্রাট, কল্যাণ পার্টির সহ-সভাপতি সাইদুর রহমান তামান্না, স‌রোয়ার প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ