নেত্রকোনা জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৩৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নেত্রকোনা জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, নভেম্বর ২০, ২০২২ ৩:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, নভেম্বর ২০, ২০২২ ৩:৫৫ অপরাহ্ণ

 

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি নয়ন মিয়াকে গুলি করে হত্যার প্রতিবাদে নেত্রকোনা জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (২০ নভেম্বর) বেলা ১ ঘটিকায় নেত্রকোনা ডিসি অফিস সংলগ্ন থেকে উক্ত মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কুরপার পুলিশ লাইনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিলের সমাপ্তি হয়।

এ সময় বক্তব্য দান করেন নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বাবু, সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী, সহ-সভাপতি শামসুল হুদা শামীম, সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন খান সহ প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ