প্রতিটি হত্যার জবাব শেখ হাসিনা সরকারকে দিতে হবে : রিজভী - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:২২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রতিটি হত্যার জবাব শেখ হাসিনা সরকারকে দিতে হবে : রিজভী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, নভেম্বর ২০, ২০২২ ৭:২৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, নভেম্বর ২০, ২০২২ ৭:২৯ অপরাহ্ণ

 

বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শান্তিপূর্ণ আন্দোলন দমাতে বেছে বেছে নেতাকর্মীদের হত্যা করছে অবৈধ সরকার। সরকারের নির্দেশেই বাঞ্ছারামপুরে ছাত্রদল নেতা নয়নকে গুলি করে হত্যা করেছে পুলিশ। সরাসরি তার গায়ে বন্দুক ঠেকিয়ে গুলি চালিয়ে হত্যা করা হয় তাকে। এর আগেও ভোলার নুরে আলম, আব্দুর রহিম, নারায়ণগঞ্জের মোঃ শাওন প্রধান এবং মুন্সিগঞ্জের মোঃ শাওন, যশোরের আব্দুল আলিমকে হত্যা করা হয়েছে। প্রতিটি হত্যার জবাব শেখ হাসিনা সরকারকে দিতে হবে।

রবিবার (২০ নভেম্বর) বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৮তম জন্মদিন উপলক্ষে আজ নয়াপল্টনে জিয়া পরিষদের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, কর্তৃত্ববাদী শেখ হাসিনার মসনদ এখন ভেঙ্গে পড়ার উপক্রম। দেশের অর্থনৈতিক অবস্থা দেউলিয়া হয়ে গেছে। সারাদেশের মানুষ প্রতিবাদ বিক্ষোভে ফেটে পড়েছে। বিএনপি’র সমাবেশে সাধারণ মানুষের ঢল নামছে। ফ্যাসিষ্ট সরকার বুঝতে পেরেছে-তারা আর টিকে থাকতে পারবে না। তাই রক্তের হোলি খেলায় মেতে উঠেছে তারা। বেছে বেছে বিএনপি’র তরুণ নেতাদের হত্যা করা হচ্ছে। জনপদের পর জনপদ তারা রক্তে রঞ্জিত করছে। কিন্তু নেতাকর্মীদের হত্যা করে সরকারের শেষ রক্ষা হবে না।

বিএনপির এই মুখপাত্র হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘এই সরকারের পতন ছাড়া জনগণ রাজপথ ছাড়বে না। রাজপথেই সকল হত্যার জবাব দেয়া হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন-জিয়া পরিষদের চেয়ারম্যান ডাঃ আব্দুল কুদ্দুস, মহাসচিব প্রফেসর এমতাজ হোসেন, আবুল খায়ের ভূঁইয়া, বিএনপি’র স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, অধ্যাপক আমিনুল ইসলাম, অধ্যক্ষ নজরুল ইসলাম, ডাঃ জাহিদুল কবিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ