ভালুকা সাংস্কৃতিক ঐক্য ফোরাম, বিজয় সভাপতি-জামাল সম্পাদক - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:১৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভালুকা সাংস্কৃতিক ঐক্য ফোরাম, বিজয় সভাপতি-জামাল সম্পাদক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ২২, ২০২২ ১:৪৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ২২, ২০২২ ১:৫০ পূর্বাহ্ণ

মোঃ রফিকুল ইসলাম রফিক, বিশেষ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় সাংস্কৃতিক সংগঠন গুলোর সমন্বয়ে গঠিত ভালুকা সাংস্কৃতিক ঐক্য ফোরামের এক সাধারণ সভা নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন সুরধ্বনী শিল্পী কল্যান গোষ্ঠী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন ঐক্য ফোরামের আহ্বায়ক ও সুরবীণা সাংস্কৃতিক সংস্থার নির্বাহী পরিচালক মোঃ রফিকুল ইসলাম রফিক। ফোরামের সদস্য সচিব ও সুরলহরী সঙ্গীত বিদ্যালয়ের নির্বাহী পরিচালক প্রবীর ভৌমিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন

ভালুকা নাট্য গোষ্ঠীর সভাপতি কামরুজ্জামান মানিক, আফছার সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি নাজমুল রাহী নাজিম,সুরধ্বনী শিল্পী কল্যান গোষ্ঠীর চেয়ারম্যান রতন রায়, মহাসচিব বিজয় কুমার সরকার, গীত সঙ্গীত একাডেমীর পরিচালক আসাদুজ্জামান জামাল,

ভালুকা সঙ্গীত বিদ্যালয়ের পরিচালক আলী আহসান কবীর,সপ্তসুর সঙ্গীত বিদ্যালয়ের পরিচালক আশিকুর রহমান শ্রাবণ, কলকাকলি সঙ্গীত বিদ্যালয়ের পরিচালক সুজন খান, ভাই বোন শিল্পী গোষ্ঠী’র পরিচালক বদিউল আলম শিপন, ভালুকা আবৃত্তি শিল্পী সংসদের সভাপতি আফতাব উদ্দিন মাহবুব,সুরধ্বনী শিল্পী কল্যান গোষ্ঠীর সঙ্গীত সম্পাদক উত্তম কুমার প্রমুখ।

সভায় ভালুকা সাংস্কৃতিক ঐক্য ফোরাম গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বিস্তর আলোচনা ও পর্যালোচনা করা হয়। আলোচনা শেষে সংগঠন কে গতিশীল করতে নতুন কমিটি ঘোষণা করা হয়।

সর্বসম্মতিক্রমে সুরধ্বনীর মহাসচিব বিজয় কুমার সরকার কে সভাপতি ও গীত সঙ্গীত একাডেমীর পরিচালক আসাদুজ্জামান জামাল কে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটি আগামী দুই সপ্তাহের মধ্যে পুর্নাঙ্গ কমিটি গঠন করার যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতে সভাপতি ও সম্পাদক কে দায়িত্ব প্রদান করা হয়।

এ দিকে নব ঘোষিত কমিটি কে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতারা। এ ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা শ্রেনী পেশার লোকজন নতুন কমিটি কে অভিনন্দন জানিয়েছেন।

জনতার আওয়াজ/আ আ
 
জনপ্রিয় সংবাদ

সর্বোচ্চ পঠিত সংবাদ