গাইবান্ধায় ছাত্রদলের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, নভেম্বর ২৪, ২০২২ ৮:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, নভেম্বর ২৪, ২০২২ ৮:৫২ অপরাহ্ণ

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে গাইবান্ধা জেলা ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভটিকে পুলিশি বাঁধা দিলে সার্কুলার রোডে সীমাবদ্ধ ভাবে বিক্ষোভ মিছিল করে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রদলের গাইবান্ধা জেলা শাখার সভাপতি খন্দকার জাকারিয়া জীম, সাধারণ সম্পাদক তারেকুরজ্জামান তারেক, যুগ্ন সম্পাদক শহিদুজ্জামান শাহিন, ইমাম হাসান আলালাসহ ছাত্রদলের নেতা কর্মীরা।
জনতার আওয়াজ/আ আ