ক্ষমা চেয়ে কাদেরের পক্ষে স্লোগান দিলেন এমপি একরাম! - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:২৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ক্ষমা চেয়ে কাদেরের পক্ষে স্লোগান দিলেন এমপি একরাম!

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ২৪, ২০২২ ৯:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ২৪, ২০২২ ৯:৪৩ অপরাহ্ণ

 

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে ক্ষমা চেয়ে পক্ষে কাজ করার ঘোষণা দিয়ে দলীয় সভানেত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের জন্য স্লোগান দিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।
বুধবার বিকাল ৪টায় কবিরহাট উচ্চ বিদ্যালয় মাঠে কবিরহাট উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে বক্তৃতাকালে তিনি ওবায়দুল কাদেরের কাছে তার অতীত কৃতকর্মের জন্য ক্ষমা চান।

এ সময় একরামুল করিম চৌধুরী বলেন, আমি বুধবার কাদের ভাইকে ফোন করেছিলাম। আমি উনাকে (ওবায়দুল কাদের) বলেছিলাম, আপনি আমার বড়ভাই, এখানে অনেক লোক আছে, আমি প্রকাশ্যে আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আমি অন্যায় করেছি, আমার বড়ভাই আপনার কাছে মাফ চেয়েছেন, আমিও আপনার কাছে মাফ চাচ্ছি। উনি (ওবায়দুল কাদের) আমাকে বললেন ঠিক আছে কাজ কর।

এমপি একরাম বলেন, সমসাময়িক কারণে আমাদের কিছু ভুল বোঝাবুঝি হতে পারে, আমরা যতদিন বাঁচব ওবায়দুল কাদেরের পেছনে থেকেই রাজনীতি করব। কাদের ভাইয়ের বিরুদ্ধে আমার কোনো কথায় ভুল হয়ে থাকলে আমি প্রকাশ্যে ক্ষমা চেয়ে নিচ্ছি। কাদের ভাইয়ের সিদ্ধান্ত আমরা সবাই মেনে নেব।

সম্মেলনে একরামুল করিম চৌধুরীর বক্তব্যের পরই প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন ওবায়দুল কাদের। এ সময় তিনি একরামুল করিম চৌধুরীকে ক্ষমা করে দিয়েছেন বলে তাকে দলের জন্য কাজ করার নির্দেশ দেন।

সম্মেলনে কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমির সভাপতিত্বে সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এমপি একরামুল করিম চৌধুরী, আহবায়ক অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম সেলিম, যুগ্ম আহবায়ক শিহাব উদ্দিন শাহীন, শহীদুল্লাহ খান সোহেল প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ