বাংলাদেশের অর্থনীতি খাদের কিনারায় পৌঁছে গেছে - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:২১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাংলাদেশের অর্থনীতি খাদের কিনারায় পৌঁছে গেছে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, নভেম্বর ২৬, ২০২২ ১২:০৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, নভেম্বর ২৬, ২০২২ ১২:০৫ পূর্বাহ্ণ

 

গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড.রেজা কিবরিয়া বলেন,বাংলাদেশের অর্থনীতি খাদের কিনারায় পৌঁছে গেছে, যে কোন মুহূর্তে দেশ দেউলিয়া হয়ে যেতে পারে।

কিবরিয়া বলেন, দেশের অর্থনীতি এখন খাদের কিনারায়, আর কিছুদিন গেলে খাদ্য আমদানির মতো কোনো অর্থ থাকবে না। শুক্রবার (২৫ নভেম্বর) গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি সভায় এমন মন্তব্য করেন তিনি।

এ দিন সভায় আগামী ২ ডিসেম্বর রাজধানীতে সমাবেশ করার সিদ্ধান্ত নেয় গণঅধিকার পরিষদ। সেই সঙ্গে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নেতারা সভায় গুরুত্বপূর্ণ নানা বিষয়ে মতামত তুলে ধরেন।

গত ১৩ বছরে এই সরকার দেশটাকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। অতি দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে সেই সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিতে হবে বলে বলেন গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া।

এছাড়া গণঅধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর বলেন, দেশের অর্থনীতি, ব্যাংকিং ব্যবস্থা ধ্বংস করে ও হাজার হাজার কোটি টাকা পাচার করে রাতের ভোটের এই সরকার এখন নিজেই বেকায়দায় পড়েছে। সরকারকে ক্ষমতা থেকে নামাতে সাধারণ মানুষ রাস্তায় নামতে শুরু করেছে। তাই জনগণকে ভয় দেখাতে হামলা-মামলা ও গুম-খুনের রাজনীতি শুরু করেছে।

তবে জনগণ এসব আর ভয় পায় না উল্লেখ করে তিনি পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের সংবিধান ও চাকরিবিধি মেনে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

এর আগে সভার শুরুতে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় গণঅধিকার পরিষদের কার্যালয়সমূহে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলা ও ভাঙচুরের ঘটনায় নিন্দা জানানো হয়। সেই সঙ্গে কেন্দ্রীয় নেতারা দাবি করেন, গণঅধিকার পরিষদের নিবন্ধন বানচাল করতেই এমন হামলা করা হচ্ছে। এ সময় দলীয় কার্যালয় রক্ষায় নির্বাচন কমিশনকে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ