না’গঞ্জ বিএনপির ৯৪ নেতাকর্মীর বিরুদ্ধে আরো ১টি গায়েবী মামলা : গ্রেফতার-৪ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৪২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

না’গঞ্জ বিএনপির ৯৪ নেতাকর্মীর বিরুদ্ধে আরো ১টি গায়েবী মামলা : গ্রেফতার-৪

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ২৯, ২০২২ ৬:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ২৯, ২০২২ ৬:৪৯ অপরাহ্ণ

 

নারায়ণগঞ্জ সদর থানায় বিএনপির ৯৪ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে আরো একটি গায়েবী মামলা দায়ের করেছে পুলিশ। এ নিয়ে ৫টি থানায় ৬টি গায়েবী মামলা করলো পুলিশ।
মঙ্গলবার (২৯ নভেম্বর) সকালে থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী ফেরদৌস বাদী হয়ে ১৪ নাম উল্লেখ ও ৭০-৮০ জনকে অজ্ঞাত আসামি করে মামলাটি দায়ের করে।
মামলায় উল্লেখ করা হয়, শহরের মিশনপাড়ায় হোসিয়ারি সমিতির পশ্চিম পাশের রাস্তায় নাশকতার উদ্দেশে বিএনপি নেতাকর্মীরা গোপন বৈঠক করছে, এমন সংবাদে পুলিশ সেখানে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ককটেল ছুড়তে থাকেন বিএনপি নেতাকর্মীরা। আত্মরক্ষার্থে পুলিশ আট রাউন্ড গুলি ছোড়ে।
এসময় বিএনপি নেতা আহমেদুল হাসান, হাসান আহেম্মদ ইকবাল, খোকন সাহা, সাখাওয়াত হোসেন জ্যাকিকে গ্রেফতার করা হয়। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের অংশ, চারটি লোহার রড ও আটটি কাঠের তক্তা উদ্ধার করে পুলিশ।
মামলার বাকি আসামিরা হলেন, কালা ফারুক, মহানগর যুবদলের সদস্য সচিব মনিরুল ইসলাম সজল, মহানগর যুবদল নেতা রাফিউদ্দিন রিয়াদ, বিএনপি নেতা ফারুক আহম্মেদ, আনোয়ার মাতব্বর, আব্দুর হামিদ ভাষানী, যুবদল নেতা জুলহাস, আনোয়ার, নূরে হামিদ হৃদয়, পিচ্চি মাসুমসহ অজ্ঞাত ৭০/৮০ জন।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ