বিরোধের জেরে ভাতিজার মারপিটে চাচি নিহত - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:০৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিরোধের জেরে ভাতিজার মারপিটে চাচি নিহত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ২৯, ২০২২ ৮:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ২৯, ২০২২ ৮:৫৭ অপরাহ্ণ

 

ঝিনাইদহের মহেশপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে ভাতিজার মারপিটে রিজিয়া খাতুন (৫০) নামের এক নারী মৃত্যু হয়েছে। রিজিয়া খাতুন উপজেলার ফতেপুর ইউনিয়নের পুরন্দপুর ভাটামতলা পাড়ার রমজান মন্ডলের স্ত্রী। এঘটনায় নিহত রিজিয়া খাতুনের ভাই মিলু রহমান মহেশপুর থানায় একটি হত্যা মামলা করেছেন।

এলাকাবাসী জানায়, উপজেলার ফতেপুর ইউনিয়নের পুরন্দপুর ভাটামতলা পাড়ার বারিক মন্ডলের ছেলে জাহাঙ্গীর ও বাবলু মন্ডলের আপন চাচা রমজান মন্ডলের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত শনিবার সংঘর্ষ হয়। এতে রমজানসহ কয়েকজন আহত হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে রমজানের স্ত্রী রিজিয়া খাতুন এগিয়ে গেলে জাহাঙ্গীর ও বাবলু তাকে বেদম মারপিট করে। এসময় মাথায় আঘাত করলে গুরুতর আহত হন রিজিয়া। 
পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করে মহেশপুর থানার পরিদর্শক ওসি তদন্ত ইসমাইল হোসেন জানান, থানায় একটি মামলা হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ আটক হয়নি। 

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ