দেশ এখন চরম সংকটে আছে: দুদু - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:১৮, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশ এখন চরম সংকটে আছে: দুদু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ১, ২০২২ ৮:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ১, ২০২২ ৮:৩৩ অপরাহ্ণ

 

দেশ রাজনৈতিক ভাবে চরম সংকটজনক অবস্থায় আছে মন্তব্য করে বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘সরকারের উচিত দ্রুত পদত্যাগ করে সংসদ ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। যাতে গ্রহণযোগ্য একটি নির্বাচনের ব্যবস্থা করতে পারে। এছাড়া সংকট উত্তরণের আর কোন উপায় নেই।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে ঝিনাইদহ ওয়াজির আলী হাইস্কুল মাঠে মশিউর রহমান স্মৃতি সংসদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলোচনা সভার আগে সাবেক এমপি মশিউর রহমানের মৃত্যুতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

শামসুজ্জামান দুদু বলেন,‘গণতন্ত্র থেকে সরে যাওয়ার অর্থ হচ্ছে মুক্তিযুদ্ধের কনসেপ্ট থেকে সরে যাওয়া। এটা এমনই এক অপরাধ যা অন্য কোন অপরাধের সঙ্গে তুলনা করা যায় না। এমন একটা অপরাধ আওয়ামী লীগ করেছে। সেটা হলো জনগণের ভোটাধিকার কেড়ে নেয়া। এই একটা অপকর্ম সকল অপকর্মের শিরোমণি।’

ইব্রাহিম রহমান বাবুর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির চেয়াপারসনের উপদেষ্টা সৈয়দ মেহেদী আহমেদ রুমী, বিএনপির কেন্দ্রীয় নেতা সোহরাব উদ্দিন, সাবেক এমপি গাফফার, চুয়াডাঙ্গা জেলা বিএনপি নেতা ওয়াহিদুজ্জামান বুলা প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ