রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ১৩ হাজার ইউক্রেনীয় সৈন্য নিহত! - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৪৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ১৩ হাজার ইউক্রেনীয় সৈন্য নিহত!

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ২, ২০২২ ২:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ২, ২০২২ ২:২৬ অপরাহ্ণ

 

চলতি বছরের ফেব্রুয়ারী থেকে শুরু হওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এখন পর্যন্ত প্রায় ১৩ হাজার ইউক্রেনীয় সৈন্য নিহত হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্টে ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পদোলিয়াক। শুক্রবার (২ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদন এ তথ্য জানানো হয়।

মিখাইলো পদোলিয়াক বলেন, ‘যুদ্ধে ইউক্রেনের ১০ থেকে ১৩ হাজার সৈন্যের মৃত্যু হয়েছে।’ ইউক্রেনের পক্ষ থেকে সৈনিকদের হতাহতের পরিসংখ্যান দেওয়ার ঘটনা বিরল। এদিকে পদোলিয়াক এমন মন্তব্য করলেও সামরিক বাহিনী বিষয়টি এখনো নিশ্চিত করেনি। এর আগে গত জুনে তিনি বলেছিলেন, ‘প্রতিদিন ১০০ থেকে ২০০ ইউক্রেনীয় সৈনিক মারা যাচ্ছে।’

ইউক্রেনের সম্প্রচারমাধ্যম চ্যানেল ২৪-এ দেওয়া এক সাক্ষাৎকারে পদোলিয়াক বলেন, ‘কিয়েভ নিহতদের সংখ্যা নিয়ে খোলাখুলি কথা বলছে। আমাদের জেনারেল স্টাফের অফিশিয়াল মূল্যায়ন আছে, কমান্ডার-ইন-চিফের কার্যালয়ের মূল্যায়ন আছে। সেগুলো থেকে আমরা জানতে পেরেছি এই যুদ্ধে ১০ থেকে ১৩ হাজার সেনা নিহত হয়েছে।’

নিহত সেনার সংখ্যা প্রকাশের পাশাপাশি পোদোলিয়াক বলেন, ‘২৪ ফেব্রুয়ারি আক্রমণ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ১ লাখ রুশ সৈন্য নিহত এবং আরও ১ থেকে দেড় লাখ আহত কিংবা নিখোঁজ হয়েছে।’

পদোলিয়াক বলেছেন,‘নিহত বেসামরিক মানুষের সংখ্যা আরও বেশি হতে পারে।’ এর আগে বিবিসি জুনের মাঝামাঝি সময় পর্যন্ত প্রায় ৩ হাজার ৬০০ বেসামরিক নাগরিকের মৃত্যুর বিষয়টি শনাক্ত করেছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ