নেতাকর্মীদের গ্রেপ্তারে কেন্দ্রীয় মহিলাদল নেত্রীর তীব্র নিন্দা ও প্রতিবাদ - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:২২, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নেতাকর্মীদের গ্রেপ্তারে কেন্দ্রীয় মহিলাদল নেত্রীর তীব্র নিন্দা ও প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ডিসেম্বর ৫, ২০২২ ৩:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ডিসেম্বর ৫, ২০২২ ৩:৩৮ অপরাহ্ণ

 

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুলিশের দায়েরকৃত গায়েবী মামলায় বেপরোয়াভাবে বিএনপির নেতাকর্মী গ্রেফতার করছে বলে অভিযোগ বিএনপি নেতাদের। ঢাকার ১০ই ডিসেম্বরের বিএনপির বিভাগীয় গণসমাবেশকে বাধাগ্রস্থ ও বানচাল করারা উদ্দেশ্য বিএনপি নেতাকর্মীদের মিথ্যা মামলায় গ্রেফতার করা হচ্ছে বলে তাদের এই দাবি।
কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার জানান, ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশকে বাধাগ্রস্থ ও বানচাল করার লক্ষ্যে স্বৈরাচার সরকারের পুলিশ অভিযানের আমার নিজ এলাকা আড়াইহাজারসহ সাথে সারা দেশে বিএনপি ও অঙ্গসংগঠন নেকাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হয়রানী ও গণগ্রেফতার করছে । তিনি এর তীব্র নিন্দা জানান।
তিনি আরও জানান, গায়েবী মামলায় পুলিশের এই তান্ডবলীলা বন্ধ করে দেশনেত্রী বেগম খালদা জিয়াসহ সকল রাজবন্দীদের মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবি জানান ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ