রাস্তায় সমাবেশ করার অনুমতি পাবে না বিএনপি : ডিএমপি কমিশনার - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৩৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাস্তায় সমাবেশ করার অনুমতি পাবে না বিএনপি : ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ডিসেম্বর ৫, ২০২২ ৪:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ডিসেম্বর ৫, ২০২২ ৪:৪৮ অপরাহ্ণ

 

বিএনপি রাস্তায় সমাবেশ করার অনুমতি পাবে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

সোমবার সোহরাওয়ার্দী উদ্যান নাকি নয়াপল্টন, বিএনপিকে কোথায় সমাবেশ করতে দেওয়া হবে-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
ডিএমপি কমিশনার বলেন, মাঠ ছাড়া রাস্তা-ঘাটে সমাবেশ করার অনুমতি দেওয়া হবে না। তবে সোহরাওয়ার্দী উদ্যান বাদে অন্য কোনো স্থানের নাম এখনো প্রস্তাব করেনি বিএনপি।

এদিকে, সোমবার এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ১০ ডিসেম্বরের সমাবেশ এখন পর্যন্ত নয়াপল্টনেই করার সিদ্ধান্ত আছে। তবে প্রশাসন চাইলে পছন্দের জায়গার বিকল্প নাম দেবে বিএনপি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ