'নির্বাচনকে সামনে রেখে ঘরে ঘরে আওয়ামী লীগের দুর্গ গড়ে তুলতে হবে' - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:০৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

‘নির্বাচনকে সামনে রেখে ঘরে ঘরে আওয়ামী লীগের দুর্গ গড়ে তুলতে হবে’

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ডিসেম্বর ৫, ২০২২ ৪:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ডিসেম্বর ৫, ২০২২ ৪:৫৪ অপরাহ্ণ

 

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, আগামী এক বছর পরে সংসদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে দক্ষতার সাথে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে। গ্রামের ঘরে ঘরে প্রতিটি ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে আওয়ামী লীগের শক্তিশালী সাংগঠনিক দুর্গ গড়ে তুলতে হবে। সেই লক্ষে সবাইকে কাজ করতে হবে। 

আজ সোমাবর দুপুরে ভোলা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ এসব কথা বলেন।
এ সময় তিনি নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের যে উন্নয়ন হয়েছে তা গ্রামের মানুষের কাছে তুলে ধরার আহ্বান জানান।

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেনের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম নকীবসহ অন্যান্যরা। সভায় ভোল সদর উপজেলার ১৩টি ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ