১০ ডিসেম্বর বিএনপিকে সমাবেশ করতে দিন: চরমোনাই পীর - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৪১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

১০ ডিসেম্বর বিএনপিকে সমাবেশ করতে দিন: চরমোনাই পীর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ডিসেম্বর ৭, ২০২২ ১১:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ডিসেম্বর ৭, ২০২২ ১১:৩৫ অপরাহ্ণ

 

বিএনপিকে ১০ ডিসেম্বর সমাবেশ করতে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন চরমনোইয়ের পীর তথা ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহম্মদ রেজাউল করীম।

বিএনপি কার্যালয়ের সামনে সহিংসতার নিন্দা করে বুধবার এক বিবৃতিতে তিনি বলেন, সভা সমাবেশ করার সাংবিধানিক অধিকার আওয়ামী লীগ সরকার হরণ করেই যাচ্ছে। এর ধারাবাহিকতায় আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিরোধীদলের সমাবেশকে কেন্দ্র করে সহিংস পরিস্থিতি তৈরি করেছে।

নিন্দা জানিয়ে চরমোনাইয়ের পীর বলেছেন, যেভাবে হামলা-মামলা, ধরপাকড় ও গুলি করে বিরোধী মতের নেতাকর্মীকে হত্যা করা হচ্ছে, তা অকল্পনীয়। বহুদলীয় রাজনীতি এবং ক্ষমতাসীন দলের কর্মকাণ্ডের বিরুদ্ধে মিছিল-সমাবেশ করা, এমনকি ক্ষমতা পরিবর্তনের চেষ্টা করা বাংলাদেশের সংবিধান সম্মত।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ