বরিশালে বিএনপির বিক্ষোভ সমাবেশ - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৫২, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বরিশালে বিএনপির বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ৮, ২০২২ ২:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ৮, ২০২২ ২:৪২ অপরাহ্ণ

 

কেন্দ্রীয় বিএনপি দলীয় কার্যলয়ে পুলিশের বর্বরোচিত হামলা, অভিযান, নেতাকমীর্দের গণগ্রেফতার, হয়রানী, নিহত ও আহত করার প্রতিবাদসহ ১০ ডিসেম্বর মহাসমাবেশ সফল করার লক্ষ্যে বিক্ষোভ সমাবেশ করে মহানগর বিএনপি ও দক্ষিণ জেলা বিএনপি।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে সদররোডস্থ মহানগর ও জেলা বিএনপি দলীয় কার্যলয়ের সম্মুখে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বরিশাল মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা এ্যাড. আমিনুল ইসলাম আমিনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সাবেক বরিশাল দক্ষিণ জেলা বিএনপি সদস্য সচিব এ্যাড.আকতার হোসেন মেবুল, মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক মাকসুদুর রহমান মাকসুদ, মহানগর সদস্য এ্যাড.আবুল কালাম আজাদ, মহানগর সদস্য সাইফুল আনাম বিপু, মহানগর যুবদলের সিনিয়ার সহসভাপতি কামরুল হাসান রতন, এ্যাড.তারেকুল ইসলাম শাহিন প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, আব্দুল হালিম মৃধা, এ্যাড. হুমাউন কবীর মাসুদ, এ্যাড. সরোয়ার হোসাইন সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা এসময় অভিলম্বে বিএনপি কেন্দ্রীয় নেতৃবৃন্দকে মুক্তি দেওয়াসহ শান্তিপূর্ণভাবে সমাবেশ করার দাবী জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ