চরফ্যাশনে বিএনপির দুই নেতার বাসায় পুলিশি অভিযান - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:৫৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চরফ্যাশনে বিএনপির দুই নেতার বাসায় পুলিশি অভিযান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ৮, ২০২২ ৪:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ৮, ২০২২ ৪:৩২ অপরাহ্ণ

 

ভোলার চরফ্যাশনে গত পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনিত মেয়র প্রার্থী, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও সেচ্ছাসেবক দলের আহ্বায়ক সিকদার হুমায়ুন কবির ও চরফ্যাশন পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মমিনুল ইসলাম ভূট্রুর বাসায় পুলিশ অভিযান চালিয়েছে। এসময় তারা বাসায় ছিলেন না।
বুধবার রাতে চরফ্যাশন পৌরসভা ৭ নং ও ৪ নং ওয়ার্ডস্থ তাদের নিজ বাসায় এ অভিযান পরিচালনা করা হয়।
সিকদার হুমায়ুন কবির ও মমিনুল ইসলাম ভূট্রু জানান, তাদের বিরুদ্ধে কোন মামলা নেই। ঢাকায় গণসমাবেশ সামনে রেখে বিএনপির নেতাকর্মীদের ওপর চাপ বাড়াতেই এমন অভিযান চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তারা।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মো. মোরাদ হোসেন বলেন, এ বিষয়ে আমার জানা নাই। জেনে জানাবো। তবে পুলিশ ওয়ারেন্টের আসামী গ্রেফতারে বের হয়েছিল।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ