ঢাকায় হামলার প্রতিবাদে ময়মনসিংহে বিএনপির বিক্ষোভ সমাবেশ - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৪০, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঢাকায় হামলার প্রতিবাদে ময়মনসিংহে বিএনপির বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ৮, ২০২২ ৫:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ৮, ২০২২ ৫:৫২ অপরাহ্ণ

 

ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, হত‍্যা ও গণগ্রেফতারের প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশ করেছে মহানগর বিএনপি।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুর ১টায় শহরের নতুন বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে সভাপতিত্ব করেন, মহানগর বিএনপির আহবায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলাম।

এ সময় সংগঠনের যুগ্ম-আহবায়ক শেখ আমজাদ আলীর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক অ‍্যাড. এমএ হান্নান খান, একেএম মাহাবুবুল আলম, শামীম আজাদ, জেলা আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ‍্যাড. মাসুদ তানভীর তান্না, মহানগর শ্রমিকদলের সভাপতি দুলাল উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক নাফিজ ইমতিয়াজ রুমন প্রমূখ।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, গ্রেফতার করে আন্দোলন দমন করা যাবে না। স্বৈরাচারী শাসনের পতন নিশ্চিত। অবিলম্বে গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি দিন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ