ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠকে বিএনপি - জনতার আওয়াজ
  • আজ রাত ১:০০, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠকে বিএনপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ৮, ২০২২ ৯:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ৮, ২০২২ ৯:৩০ অপরাহ্ণ

 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির একটি প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় মিন্টো রোডে ডিএমপি কমিশনারের কার্যালয়ে বৈঠক শুরু হওয়ার কথা থাকলেও সন্ধ্যা ৭টার পর সেখানে পৌঁছান বিএনপির প্রতিনিধিদল।

বিএনপির প্রতিনিধি দলে রয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী, অ্যাডভোকেট আহমেদ আজম খান, অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ