ভেন্যু পরিদর্শন শেষ, স্থায়ী কমিটির বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত : মির্জা আব্বাস
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, ডিসেম্বর ৯, ২০২২ ১:২৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, ডিসেম্বর ৯, ২০২২ ১:২৮ পূর্বাহ্ণ

১০ ডিসেম্বর ঢাকার কোথায় গণসমাবেশ করবে বিএনপি তা দলের স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মির্জা আব্বাস।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দিবাগত রাতে রাজধানীর কমলাপুর স্টেডিয়াম এবং মিরপুর বাঙলা কলেজ মাঠ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
মির্জা আব্বাস বলেন, দুটি মাঠ দেখেছি। স্থায়ী কমিটির সঙ্গে আলাপ করে পরবর্তীতে সিদ্ধান্ত জানাবো।
তিনি বলেন, কোথাও নিরাপদ নন বিএনপিকর্মীরা। সিদ্ধান্ত নিতে পারছি না। আমাদের প্রস্তুতি আছে, তবে মারামারি করার প্রস্তুতি নেই।
জনতার আওয়াজ/আ আ