সমাবেশ ঘিরে মাঠে ৩৪ হাজার পুলিশ - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৪২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সমাবেশ ঘিরে মাঠে ৩৪ হাজার পুলিশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ডিসেম্বর ১০, ২০২২ ৩:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ডিসেম্বর ১০, ২০২২ ৩:০২ অপরাহ্ণ

 

নিরাপত্তা বিধানে শুধু পুলিশের পক্ষ থেকে ৩৪হাজার জনবল মোতায়েন করা হয়েছে। এর বাইরে র‌্যাব-আনসারও রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) এ কে এম হাফিজ আক্তার।

শনিবার (১০ ডিসেম্বর) সকালে সমাবেশ ঘিরে কেন্দ্রীয় নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে মতিঝিলের শাপলা চত্বরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এ কে এম হাফিজ আক্তার বলেন, শর্তসাপেক্ষে বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ করার দায়িত্ব বিএনপির। নিরাপত্তা বিধানে শুধু পুলিশের পক্ষ থেকে ৩৪ হাজার জনবল মোতায়েন করা হয়েছে। এর বাইরে র‌্যাব-আনসারও রয়েছে। আশা করছি, শান্তিপূর্ণভাবেই সমাবেশ শেষ করে ফিরে যাবেন তারা।’

হাফিজ আক্তার বলেন, ‘অনুমতি পাওয়ার পর থেকেই অংশ নিতে বিএনপির নেতাকর্মীরা আসছেন। কাল রাত থেকেই আসছে, এখনো আসছে। সবকিছু এখনো স্বাভাবিক আছে, তারা জড়ো হচ্ছে। তারা শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ করে চলে যাবেন, সেটাই আমরা আশা করছি।’

সার্বিক নিরাপত্তা সম্পর্কে ডিএমপির এ অতিরিক্ত কমিশনার বলেন, ‘সমাবেশ তো গোলাপবাগে। তবে পুরো ডিএমপি এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে প্রত্যেক বিভাগেই পুলিশ মোতায়েন করা আছে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ