প্রথমবার স্পোর্টস শো উপস্থাপনায় মার্জান সুমি - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:১৮, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রথমবার স্পোর্টস শো উপস্থাপনায় মার্জান সুমি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ডিসেম্বর ১১, ২০২২ ৪:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ডিসেম্বর ১১, ২০২২ ৪:২১ অপরাহ্ণ

 

চলছে বিশ্বকাপ ফুটবল উন্মাদনা। দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম “টফি” এ্যাপ এ এবারের বিশ্বকাপ ফুটবল খেলা দেখেছেন দেশের কোটি কোটি মানুষ। আর গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর বিরতি তে এক্সাইটিং লাইভ কুইজ শো “ফুটবল মাস্টারমাইন্ড” নামে দারুন একটি কুইজ শো প্রচার করা হচ্ছে। ফুটবল খেলার বিরতিতে দর্শকপ্রিয়তা অর্জন করেছে এই কুইজ শো। এটি উপস্থাপনা করছেন মডেল – উপস্থাপক ও অভিনেত্রী নিয়ে মার্জান সুমি।

এই স্পোর্টস কুইজ টিভি শো প্রসঙ্গে মার্জান সুমি বলেন, এই ধরনের স্পোর্টস কুইজ শোগুলো এবার সিনিয়র উপস্থাপকরা করছেন। সেখানে এই শো আমি উপস্থাপনার সুযোগ পেয়ে সত্যিই আনন্দিত। তাছাড়া দর্শক – ভক্ত – বন্ধু কিংবা পরিবারের সবাই নিয়ম করে দেখেছেন এই কুইজ শো’র প্রতিটি পর্ব। সবাই প্রশংসাও করেছেন আমার উপস্থাপনার। সব মিলিয়ে দারুন প্রতিক্রিয়া আমার।

জানা যায়, ২০১৬ থেকে উপস্থাপনা পেশার সাথে যুক্ত মার্জান সুমি। তিনি বরাবরই চান ভালো কাজের মাধ্যমে মিডিয়ায় এগিয়ে যেতে। এই বিষয়ে তিনি বলেন, আমার একমাত্র ভালোলাগা হলো শোবিজ মিডিয়া সংক্রান্ত কাজে ব্যাস্ত থাকা। বর্তমানে আমি এই কুইজ শো’র বাইরে বেসরকারি টেলিভিশন চ্যানেল এসএ টিভিতে প্রতিদিন প্রচার হওয়া একটি অনুষ্ঠান উপস্থাপনা করছি। তাছাড়া বাংলা টিভিতে সাপ্তাহিক অনুষ্ঠান এবং বাংলাদেশ টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনার কাজ করে চলছি।

উল্লেখ্য, সুন্দরী ও গ্ল্যামারাস তরুণী মার্জান সুমির শোবিজ ক্যারিয়ারের শুরু দীপ্ত টিভির কৃষি বিষয়ক অনুষ্ঠান দীপ্ত কৃষি দিয়ে। পরবর্তীতে নাগরিক টিভি, চ্যানেল আই, চ্যানেল ২৪ এ উপস্থাপনার কাজ করে ব্যাপক পরিচিতি পেয়েছেন। এছাড়াও অভিনয় ও মডেলিংয়ের প্রতি বাড়তি ভালোবাসা থেকে তিনি নিয়মিত নাটকে অভিনয় ও মডেলিংও করে যাচ্ছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ