বিএনপি কার্যালয়ে ভুতুরে দৃশ্য - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:২৪, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি কার্যালয়ে ভুতুরে দৃশ্য

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ডিসেম্বর ১১, ২০২২ ৪:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ডিসেম্বর ১১, ২০২২ ৪:২৫ অপরাহ্ণ

 

৫ দিন ধরে তালাবদ্ধ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। পুলিশের সঙ্গে সংঘর্ষ ঘটনার পর থেকেই তালা লাগিয়ে রাখে পুলিশ। বিএনপির সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্সের নেতৃত্বে আইনজীবীদের একটি দল আজ রোববার (১১ ডিসেম্বর) দুপুর ১ টায় দলীয় কার্যালয়ে প্রবেশ করে। সঙ্গে ঢুকে গণমাধ্যম কর্মীরা।

সরেজমিনে দেখা যায়, বিএনপি কার্যালয়ের প্রতিটি কক্ষে বিভিন্ন কাগজপত্রসহ আসবাব পত্র লন্ডভন্ড অবস্থায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। যে সব কক্ষ তালাবদ্ধ ছিল সে সমস্ত কক্ষে মেশিন দিয়ে তালা কেটে ঢুকা হয়েছে। এখনও পড়ে আছে সেট কাটা তালা। ছিন্ন ভিন্ন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি এলোমেলো হয়ে পড়ে আছে। দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ভাস্কর্যের কাঁচ ভেঙ্গে দেওয়া হয়েছে।

এ বিষয়ে বিএনপি দফতরের এক কর্মী বলেন, চারটি মনিটর এবং জরুরি কাগজপত্র পুলিশ নিয়ে গেছে। অফিসে কিছু টাকা পয়সা ছিলো, সেগুলোও পুলিশ নিয়ে গেছে বলে তিনি দাবি করেন। দপ্তরের গুরুত্বপূর্ণ নথিসহ দুটি ল্যাপটপ, সারাদেশে দলীয় কর্মীদের বায়োডাটাসহ কার্যালয়ের সব সিসি ক্যামেরাও নিয়ে গেছে পুলিশ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ