নয়াপল্টনে সংঘর্ষে নিহত মকবুলের পরিবারের পাশে দাঁড়াল বিএনপি - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৩১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নয়াপল্টনে সংঘর্ষে নিহত মকবুলের পরিবারের পাশে দাঁড়াল বিএনপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ডিসেম্বর ১২, ২০২২ ৫:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ডিসেম্বর ১২, ২০২২ ৫:৫০ অপরাহ্ণ

 

নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাদের নেতা–কর্মীদের সংঘর্ষের ঘটনায় নিহত মকবুলের হোসেনের পরিবারকে বিএনপির পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। 

সোমবার দলের কেন্দ্রীয় কার্যালয়ের মকবুলের স্ত্রী হালিমা আক্তারের হাতে এক লাখ টাকা তুলে দেন বিএনপি নেতারা। 

নিহত মকবুলের মেয়ের মিথিলা আক্তারকে পড়ালেখার যাবতীয় দায়িত্ব নিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক। মকবুলের একমাত্র মেয়ে মিথিলা আক্তার দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

বিএনপির পক্ষ থেকে আরও জানানো হয়, নিহত হওয়ার পর মকবুলের পরিবারকে এক লাখ টাকা আর্থিক সহায়তা করা হয়েছে। এই পরিবারের পাশে থাকবে বিএনপি।

প্রসঙ্গত, ১০ ডিসেম্বর সমাবেশকে কেন্দ্র ৭ ডিসেম্বর নয়াপল্টন কার্যালয় বিএনপি-পুলিশ সংঘর্ষ হয়। এতে নিহত হয়েছেন মকবুল।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ