বিএনপি নির্বাচনে অংশ নিলে খুশি হবো: সিইসি - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:২২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি নির্বাচনে অংশ নিলে খুশি হবো: সিইসি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ১৩, ২০২২ ৪:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ১৩, ২০২২ ৪:০৮ অপরাহ্ণ

 

বিএনপি নির্বাচনে অংশ নিলে খুশি হবো বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই আমরা অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করছি। সব দলকেই নির্বাচনে আসার আহ্বান জানিয়েছি। নির্বাচন কমিশন তো কাউকে বাধ্য করতে পারে না।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

সিইসি বলেন, নির্বাচনে যদি প্রতিদ্বন্দ্বিতা না থাকে তাহলে গণতান্ত্রিক চর্চা বিকশিত হয় না। সেজন্য আমরা চাই প্রতিটি দল নির্বাচনে এসে প্রতিদ্বন্দ্বিতা করুক। এজন্য প্রতিটি দলকে নিজেদের মধ্যে সংলাপের ব্যবস্থা করতে হবে। টেবিলে বসে আলোচনা করতে হবে। রাজপথে শক্তি প্রদর্শন আর কেন্দ্রে ব্যালটের মাধ্যমে নির্বাচন এক জিনিস নয়।

রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে সিইসি বলেন, আপনারা মানুষকে নির্বাচনমুখী করেন, যেন সবাই নির্বাচনে অংশ নিতে আগ্রহী হয়। এমন একটা পরিবেশ তৈরি করেন। নির্বাচন যদি প্রতিদ্বন্দ্বিতামূলক না হয় তাহলে কিন্তু প্রকৃত জনমতের প্রতিফলন ঘটে না। বিরোধ যতই থাকুক দিনশেষে আপনারা নির্বাচনে অংশ নিয়ে নির্বাচনকে গ্রহণযোগ্য ও অর্থবহ করে তুলুন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ