ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৪ কর্মকর্তাকে বদলি - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৫৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৪ কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ডিসেম্বর ১৪, ২০২২ ১১:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ডিসেম্বর ১৪, ২০২২ ১১:৩৬ অপরাহ্ণ

 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার তিনজন ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার এক কর্মকর্তাসহ মোট চারজনকে বদলি করা হয়েছে।

বুধবার (১৪ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

মো.ফারুক হোসেন বলেন, মঙ্গলবার (১৩ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুকের স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের বদলি করা হয়।

তিনি বলেন, ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-অ্যাডমিন অ্যান্ড রিসার্চ) কাজী রোমানা নাসরিনকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-তেজগাঁও বিভাগ), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-তেজগাঁও বিভাগ) এস. এম. শামীমকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটি স্পেশাল অ্যাকশন গ্রুপ বিভাগ) এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহ আলমকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-অ্যাডমিন অ্যান্ড রিসার্চ) হিসেবে বদলি করা হয়েছে।

একই আদেশে সহকারী পুলিশ কমিশনার জ্যোতির্ময় সাহাকে সহকারী পুলিশ কমিশনার (গোয়েন্দা-গুলশান বিভাগ) হিসেবে বদলি করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ