৫১ বছরে আমাদের অর্জন শুধুই একটি স্বাধীন ভূখন্ড: নূর - জনতার আওয়াজ
  • আজ রাত ২:২৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

৫১ বছরে আমাদের অর্জন শুধুই একটি স্বাধীন ভূখন্ড: নূর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ১৬, ২০২২ ২:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ১৬, ২০২২ ২:৫৬ অপরাহ্ণ

 

গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর বলেছেন, ‘৫১ বছরে আমাদের অর্জন শুধুই একটি স্বাধীন ভূখন্ড। গণতন্ত্র, স্বাধীন বিচার বিভাগ, বিচার ব্যবস্থা আমরা এখনও পাইনি। আজকে এজন্যই তরুণদের যে স্লোগান সেটাই আমাদের স্লোগান। মুক্তিযুদ্ধের অঙ্গিকার, দেশ হবে জনতার।’

শুক্রবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এদেশের কৃষক শ্রমিক সাধারণ মানুষ মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিলো, সেই সংগ্রামের লক্ষ্য উদ্দেশ্য এখনও বাস্তবায়িত হয়নি। সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের মাধ্যমে বৈষম্যহীন একটা সহনশীল সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলা ছিলো মুক্তিযুদ্ধের লক্ষ্য। কিন্তু স্বাধীনতার ৫১ বছরের চিত্র যদি আমরা দেখি, যারা একাধিকবার রাষ্ট্র ক্ষমতায় ছিলো তারা মুক্তিযুদ্ধের লক্ষ্যের একেবারেই বিপরীতমুখী। স্বাধীনতার আগেও আমাদেরকে যেই ভোটের অধিকার, ভাতের অধিকার, গণমাধ্যমের স্বাধীনতা, মানুষের মর্যাদার জন্য লড়াই করতে হয়েছে। আজকেও সেই একই লড়াই করতে হচ্ছে।’

নুর বলেন, ‘স্বাধীনতার সূবর্ণজয়ন্তী পার করে একটি স্বাধীন দেশে যেভাবে বিরোধী মতকে দমন করা হচ্ছে, রাষ্ট্রযন্ত্র যেভাবে অত্যাচার নির্যাতন করছে পাকিস্তান আমলেও এটা ছিলো না। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীতে উল্লেখ আছে, বঙ্গবন্ধুকে সকালে গ্রেপ্তার করা হয়েছে, বিকেলে জামিন দেওয়া হয়েছে। কিন্তু আজকে একটা দলের শীর্ষ নেতা, মহাসচিবসহ অসংখ্য নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু জামিন দেওয়া হচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘সবচেয়ে অসভ্য ও সবচেয়ে বর্বর যে ঘটনা সেটি হচ্ছে স্বাধীন দেশের নাগরিকদের বাসা থেকে রাতের অন্ধকারে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। কারো কারো দেখা মিলছে কারাগারে, কারো কারো লাশ পাওয়া যাচ্ছে। বর্তমানে বাংলাদেশে যে যুদ্ধংদেহী অবস্থা তৈরি হয়েছে এজন্য সরকার দায়ী। সরকার পরিকল্পিতভাবে তাদের ‘‘সেভ এক্সিটের” জন্য তারা একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা না করে তৃতীয় শক্তিকে ক্ষমতা হস্তান্তর করার জন্য দেশকে একটি সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করলে তাদের পরাজয় হবে, আরেকটা রাজনৈতিক দল ক্ষমতায় আসবে। তৃতীয় পক্ষ ক্ষমতায় আসলে কিন্তু কেউই লাভবান হবে না। এজন্য সরকারের কাছে আহ্বান থাকবে কিভাবে বিরোধী পক্ষের আলাপ আলোচনা করে একটা নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করা যায় সে বিষয়ে ঐক্যমতে পৌছান।’

তিনি বলেন, ‘শেখ হাসিনার অধীনে, আওয়ামীলীগের অধীনের কোনো নির্বাচনে গণ অধিকার পরিষদ অংশ নেবে না। নির্বাচনকালী নিরপেক্ষ সরকার ছাড়া আমরা কোনো নির্বাচন হতে দেবো না। নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচনে অংশ নেওয়া মানে আওয়ামীলীগকে আবার ক্ষমতায় বসানো। কোনো সুস্থ গণতান্ত্রিক চিন্তা ভাবনার মানুষ এই ধরনের নির্বাচনে অংশ নেবে না। সেই জায়গা থেকে বিরোধী দলগুলো রাজনৈতিক ঐক্য গড়ে তোলার চেষ্টা করছে। ফ্যাসিবাদ বিরোধী ও সরকার পতনের আন্দোলনে বিএনপিসহ অন্যান্য দলের সাথে ৪২টি দল যুগপৎ আন্দোলনের ব্যাপারে একমত হয়েছে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ