বগুড়ায় জেলা ছাত্রলীগের দু'গ্রুপের সংঘর্ষ - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৩০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বগুড়ায় জেলা ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ১৬, ২০২২ ৩:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ১৬, ২০২২ ৩:৪৬ অপরাহ্ণ

 

মহান বিজয় দিবসের সকালে বগুড়া জেলা ছাত্রলীগের দু’গ্রুপের বিরোধকে কেন্দ্র করে হাতাহাতি ও ধাওয়ার ঘটনা ঘটেছে।

আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

এ সময় দলীয় কার্যালয়সহ সাতমাথা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে হাতাহাতি ও ধাওয়ার ঘটনায় কেউ হতাহত হননি। এ সময় সেখানে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন ছিলেন।

দলীয় সূত্রে জানা গেছে, মহান বিজয় দিবসের সকালে দলীয় কার্যালয়ের সামনে পতাকা উত্তোলনসহ নানা কর্মসূচির আয়োজন করে আওয়ামী লীগ। সকাল সাড়ে ৭টার দিকে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতারা জাতীয় পতাকাসহ নিজ নিজ পতাকা উত্তোলন করেন।

এরপরেই জেলা ছাত্রলীগের কাঙ্ক্ষিত পদ না পাওয়া নেতাকর্মীরা শ্লোগান শুরু করেন। একপর্যায়ে ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদক গ্রুপের নেতাকর্মীরা শ্লোগান শুরু করলে কাঙ্ক্ষিত পদ না পাওয়া নেতাকর্মীরা তাদের সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়েন ও ধাওয়া দেন। এ সময় দলীয় কার্যালয় ও সাতমাথা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ধাওয়া ও হাতাহাতির ঘটনায় ছাত্রলীগের দু’পক্ষের কেউ আহত হয়নি বলে জানা গেছে। এ ঘটনায় ছাত্রলীগের কোনো পক্ষ কোনো মন্তব্য করেনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ