ময়মনসিংহ-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৪৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ময়মনসিংহ-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ডিসেম্বর ১৭, ২০২২ ১১:১২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ডিসেম্বর ১৭, ২০২২ ১১:১২ পূর্বাহ্ণ

 

রেলওয়ে ময়মনসিংহের জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী নাজমুল হাসান বলেন, ‘টাঙ্গাইলের ভূঞাপুর স্টেশন থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মেইল ট্রেনটি ময়মনসিংহের কেওয়াটখালী এলাকা পর্যন্ত আসতেই বগি লাইনচ্যুত হয়। এতে ময়মনসিংহ থেকে গৌরীপুর, নেত্রকোনার মোহনগঞ্জ-জারিয়া ও চট্টগ্রামগামী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।’

ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী মেইল ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে ময়মনসিংহ থেকে গৌরীপুর, নেত্রকোনার মোহনগঞ্জ-জারিয়া ও চট্টগ্রামগামী ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
শনিবার সকাল ৯টার দিকে নগরীর কেওয়াটখালী এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে ময়মনসিংহের জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী নাজমুল হাসান।
তিনি বলেন, ‘টাঙ্গাইলের ভূঞাপুর স্টেশন থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মেইল ট্রেনটি ময়মনসিংহের কেওয়াটখালী এলাকা পর্যন্ত আসতেই একটি বগি লাইনচ্যুত হয়। এতে ময়মনসিংহ থেকে গৌরীপুর, নেত্রকোনার মোহনগঞ্জ-জারিয়া ও চট্টগ্রামগামী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।’
তিনি আরও বলেন, ‘খবর পেয়ে লোকোশেডের উদ্ধারকারী দল উদ্ধারকাজ শুরু করেছে। দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করতে চেষ্টা চলছে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ