বিড়ালের মা হয়ে গর্বিত নুসরাত ফারিয়া! - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৪২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিড়ালের মা হয়ে গর্বিত নুসরাত ফারিয়া!

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ডিসেম্বর ১৭, ২০২২ ৮:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ডিসেম্বর ১৭, ২০২২ ৮:০১ অপরাহ্ণ

 

দুই বাংলার দর্শকপ্রিয় ও ব্যস্ত অভিনেত্রী নুসরাত ফারিয়া। বিয়ে হবে-হবে করেও এখনও বিয়েটা করেননি তিনি। কাজের চাপে কখন শুভ কাজটি করবেন—সেটাও বলা যাচ্ছে না। কিন্তু এরইমধ্যে মাতৃত্বের স্বাদ পেয়েছেন এই নায়িকা! তবে কোনো মানবশিশুর নয়। গৃহপালিত বিড়ালের মা হয়েছেন তিনি। সামাজিক মাধ্যমে পোষ্যর সঙ্গে একটি আদুরে ছবি প্রকাশ করে সেটাই জানিয়েছেন তিনি। ক্যাপশনে লিখেছেন—গর্বিত বিড়ালের মা।

বিড়ালের সঙ্গে ফারিয়ার এই ছবি অনুরাগীদের জানিয়ে দিচ্ছে, তিনি বিড়ালপ্রেমী। কয়েকদিন আগেও এই বিড়ালটির সঙ্গে ছবি প্রকাশ করে জানিয়েছিলেন, তার পরিবারের নতুন সদস্য।

সদ্য প্রকাশিত এই ছবির মন্তব্যের ঘরে বিড়ালপ্রেমের জন্য প্রশংসিত হচ্ছেন নায়িকা। কেউ কেউ তো মজা করে জানতে চাইছেন, কী করলে তার আদুরে বিড়াল হওয়া যাবে! শুধু তাই নয়, ঢালিউড সুন্দরীর স্মিত হাসি ও চাহনিতে মুগ্ধ নেটিজেনরা।

এদিকে ক্যারিয়ারে দারুণ এক সময় পার করছেন ফারিয়া। দুই বাংলায় সমানতালে কাজ করছেন। সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন অনম বিশ্বাসের ‘ফুটবল-৭১’ সিনেমায়। এতে তার নায়ক আরিফিন শুভ। এ ছাড়া ঢালিউড-টলিউডে একাধিক সিনেমা মুক্তির অপেক্ষায় আছে তার।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ