ভোলায় মেঘনা নদী থেকে অজ্ঞাত ভাসমান লাশ উদ্ধার - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:২৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভোলায় মেঘনা নদী থেকে অজ্ঞাত ভাসমান লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ডিসেম্বর ১৮, ২০২২ ৩:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ডিসেম্বর ১৮, ২০২২ ৩:৩৪ অপরাহ্ণ

 

ভোলায় মেঘনা নদী থেকে অজ্ঞাত ভাসমান লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড সদস্যরা। রোববার (১৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের লঞ্চঘাট এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়।
ভোলা কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কেএম শাফিউল কিঞ্জল গনমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, রোববার সকালে মেঘনা নদীতে অজ্ঞাত একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা খবর দেন। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছি। অজ্ঞাত লাশটির বয়স আনুমানিক প্রায় ৩০/৩৫ বছর হতে পারে। তার পরিচয় জানা জায়নি।
তিনি আরও বলেন, প্রাথমিক অবস্থায় মৃত্যুর কারণ জানা জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে ২/৩ দিন আগে ওই ব্যক্তি মৃত্যু হয়েছে। লাশ ভোলা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ