রেলপথকে যুগোপযোগী ও আধুনিকায়নের কাজ চলমান: রেলমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:০৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রেলপথকে যুগোপযোগী ও আধুনিকায়নের কাজ চলমান: রেলমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ডিসেম্বর ১৮, ২০২২ ৫:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ডিসেম্বর ১৮, ২০২২ ৫:৫৪ অপরাহ্ণ

 

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, রেলপথকে যুগোপযোগী এবং আধুনিকায়নের কাজ চলমান রয়েছে। ইতোমধ্যে দৃশ্যমান হয়েছে রেলপথ উন্নয়নের কাজ। আগামী বছরের জুনের মধ্যে চিলাহাটি-মংলা রেলপথ ব্যবহারের উপযোগী করা হবে। এর ফলে চিলাহাটি থেকে মংলা পর্যন্ত যাত্রী ও পণ্য পরিবহনে ভারত, নেপাল ছাড়াও ভুটান এই পথ ব্যবহার করতে পারবে।

রবিবার (১৮ডিসেম্বর) দুপুরে ১৪ কোটি টাকা ব্যয়ে নীলফামারী জেলার ডোমারের চিলাহাটি রেল স্টেশনের উন্নয়ন কাজ পরিদর্শন শেষে সাংবাদিককদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। রেলমন্ত্রী বলেন, এছাড়াও চিলাহাটিতে আন্তর্জাতিক মানের একটি রেলস্টেশন তৈরিতে প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। যা দ্রুত দৃশ্যমান হবে। জুন মাসের মধ্যে চিলাহাটি হতে ঢাকা দিবাকালীন একটি আন্তঃনগর ট্রেন চালু করা হবে।

এর আগে চিলাহাটি রেল স্টেশনের আইকনিক ভবন, লুপলাইন স্থাপনে জমি অধিগ্রহণ এলাকা পরিদর্শন শেষে স্থানীয় জমির মালিকদের সাথে মতবিনিময় করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলন নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, চিলাহাটি-হলদীবাড়ি রেলপথ স্থাপন প্রকল্পের পরিচালক প্রকৌশলী আব্দুর রহিম, ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ইউএনও (ভারপ্রাপ্ত) জান্নাতুল ফেরদৌস হ্যাপি, সহকারী পুলিশ সুপার (ডোমার সার্কেল) আলী মোহাম্মদ আব্দুল্লাহ প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ