প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা পাচ্ছেন না শীতকালীন ছুটি - জনতার আওয়াজ
  • আজ সকাল ৬:৫৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা পাচ্ছেন না শীতকালীন ছুটি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ডিসেম্বর ১৮, ২০২২ ৫:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ডিসেম্বর ১৮, ২০২২ ৫:৫৫ অপরাহ্ণ

 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল করেছে।

রোববার (১৮ ডিসেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব নাজমা শেখ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৩০ ডিসেম্বর প্রাথমিক স্তরের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বৃত্তি পরীক্ষার প্রস্তুতি, ডিআর, ২০২৩ শিক্ষাবর্ষের বই বিতরণ কার্যক্রম, বই বিতরণ উৎসবের প্রস্তুতি এবং ২০২২ শিক্ষাবর্ষের তৃতীয় প্রান্তিকের মূল্যায়ন ও ফল প্রকাশের জন্য শীতকালীন অবকাশ সংক্রান্ত ছুটি বাতিল করা হলো। তবে যিশু খ্রিষ্টের জন্মদিনের (বড় দিন) ছুটি বহাল থাকবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ