ইভিএমে কত আসনে ভোট হবে তার সিদ্ধান্ত জানুয়ারির মধ্যেই - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৫৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ইভিএমে কত আসনে ভোট হবে তার সিদ্ধান্ত জানুয়ারির মধ্যেই

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ২০, ২০২২ ৩:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ২০, ২০২২ ৩:৪০ অপরাহ্ণ

 

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, ‘কত আসনে ইভিএমে ভোট হবে তার সিদ্ধান্ত হবে জানুয়ারির মধ্যেই। এখন যে পরিমাণ ইভিএম আছে তা দিয়ে ৭০টি আসনে ভোট করা যাবে। বাকিটা নির্ভর করে কি পরিমাণ বাজেট পেলাম তার ওপর।’

মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

ইসি মো. আলমগীর বলেন, ‘২০২৩ সালের জানুয়ারিতে পর্যাপ্ত বাজেট পেলে ১৫০ আসনে ইভিএমে ভোট হবে। তবে, ফেব্রুয়ারিতে বাজেট পেলে হবে না।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ